চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডে ব্যবহূত মোটরসাইকেল উদ্ধার করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শনিবার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা ইত্তেফাককে বলেন, হত্যাকাণ্ডের পর জিয়াউল হক ফয়সাল মোটরসাইকেলটি নোয়াখালীর এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিলেন। জিয়াউল হককে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ক্রেতার তথ্য জানায়। পরে ক্রেতা সৈকত সেন অজয়ের সঙ্গে যোগাযোগ করা হলে সে মোটরসাইকেলটি এনে আমাদের কাছে জমা দেয়। মামলার আলামত হিসেবে সেটি আদালতে জমা দেওয়া হবে।
উল্লেখ্য. সুদীপ্ত হত্যাকাণ্ডে জড়িত জিয়াউলকে গত ১ এপ্রিল নগরীর দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই। জিয়াউল হকের সঙ্গে এই মোটরসাইকেলে করে সুদীপ্তকে হত্যা করতে যায় মোক্তার। মোক্তারকে আগেই গ্রেফতার করা হয়েছে। ২০১৭ সালের ৬ অক্টোবর নগরীর নালাপাড়ার বাড়ি থেকে ডেকে নিয়ে সুদীপ্তকে হত্যা করা হয়।
