শেষদিকে দিশাহীন টাইগাররা

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৫:১৪
শেষ পর্যন্ত দিশাহীন হয়ে পড়ল টাইগাররা। দিনের শুরুতে খুব ভালো ভাবে খেলতে পারেনি তারা। প্রথম শেসনে পরপর দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। শুরু থেকে থাকা তামিম তাইজুল ও ইমরুলের সাজঘরে ফিরে যাওয়ার পর হাল ধরেন। তার সাহসী ব্যাটিংয়ে ভর করে ভালো স্কোরের স্বপ্ন দেখা শুরু করে বাংলাদেশ। আজকের দিনটি পুরো খেলে একটা শক্ত ভিতে দাঁড়ানোর আশা ছিল সবার। পরে তামিম ১৫৫ বল খেলে ৭৮ রান করে ক্যাচ দিয়ে ফিরে যান। দলের রান তখন ১৩৫/৪। পরে একেএকে সাকিব, মুশফিক, সাব্বির সাজঘরে ফিলে যায়। আর তখনই আশাভঙ্গের পালা শুরু হয়। টি ব্রকের আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০৫/৮। 
 
আজ মঙ্গলবার সকাল ১০টায় মিরপুর স্টেডিয়ামে খেলায় নামে টাইগাররা। তামিম তার ৫০ তম টেস্টে পরপর ফিফটি করেন। দুই শেসন পর বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৪৬ রান। এখন ক্রিজে আছেন সাইফুল ইসলাম (২) ও মেহেদী হাসান মিরাজ (১৭)। 
 
ইত্তেফাক/এমআই