ঈদের দিন প্রধানমন্ত্রী সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ০৮:১৯
 
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার দিন (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশা এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
 
মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
 
এছাড়া বেলা ১১টা থেকে বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করবেন।
 
ইত্তেফাক/এমআর