থ্যালাসিমিয়া সমিতি হাসপাতাল লটারির ড্র অনুষ্ঠিত

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৯:২৫
বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি হাসপাতাল ২০১৭ এর ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা জিতেছে ঘ-০৬৬৪৩০২ নম্বরের টিকেট।
 
বুধবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ওমর গোলাম রাব্বানি, সমিতির উপদেষ্টা প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন।
 
IMG0
 
সর্বমোট ৫০ লাখ টাকার ১০২৫টি পুরস্কার দেয়া হচ্ছে। এর মধ্যে প্রথম পুরস্কার ১টি ফ্ল্যাট বাড়ি অথবা নগদ ৩০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার গাড়ি অথবা ৭ লাখ টাকা, তৃতীয় পুরস্কার মটর সাইকেল অথবা দেড় লাখ টাকা। ড্রয়ের ফলাফল মোবাইলের মাধ্যমে জানা যাবে। এজন্য এসএমএস করতে হবে বিটিএস স্পেস টিকেটের সিরিজ ও নম্বর এবং পাঠাতে হবে ৬৯৬৯ নম্বরে।  আগামী এক মাসের মধ্যে পুরস্কারের দাবি নামা পেশ করতে হবে।
 
ইত্তেফাক/সাব্বির