বৃহস্পতিবার বিকালে ১০ মিনিটের ব্যবধানে কুষ্টিয়ার মিরপুরে র্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ দুইজন ও ৬৮৪ পিচ ইয়াবাসহ একজন আটক হয়েছে।
জানা যায়, র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল বিকাল ৪টা ২০ মিনিটের সময় মিরপুর থানার জিয়া সড়ক এলাকায় আশিকুর (২০) নামের একজনকে সন্দেহজনকভাবে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে ৬৮৪ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আশিকুর একই এলাকার খলিলুর রহমানের ছেলে।
অন্যদিকে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার আমলা ইউনিয়নের নীমতলা কলেজের পার্শ্ববর্তী মাঠ থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে।
আটককৃতরা একই ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের রবিউলের ছেলে সাইফুল (৪৩) ও মৃত শুকনালের ছেলে রুবেল (২৪)।
উভয় মাদক উদ্ধারের ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।
মিরপুুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম উল্লেখিত মাদকদ্রব্য আটক ও এ বিষয়ে মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
