ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫০
 
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। শনিবার সকাল আটটায় ঈদের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ নানান শ্রেণি-পেশার মানুষ।
 
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এই নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
 

ইত্তেফাক/এএম।