বানভাসিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৮
 
ঈদের আনন্দ বানভাসি মানুষের সঙ্গে ভাগাভাগি করে এক সঙ্গে ঈদ উদযাপন করতে দেশবাসির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
 
আজ শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গোলাপনগর হযরত সোলাইমান শাহ (রা.) জামে মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় শেষে তিনি এ আহ্বান জানান।
 
হাসানুল হক ইনু বলেন, আদালতকে কেউ যেন রাজনীতির দাবার গুটিতে পরিণত করতে না পারে সেই বিষয়ে সকলকে সর্তক থাকাতে হবে। ভুল করলে সরকারের সমালোচনা করবেন কিন্তু কোন জঙ্গিবাদ, ষড়যন্ত্র ও সামরিক চক্রকে সমর্থন করবেন না।
 
নামাজ আদায় শেষে তথ্যমন্ত্রী এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোলাইমান শাহ চিশতী (র.) মাজার শরীফ জিয়ারত করেন। -বাসস
 
ইত্তেফাক/কেকে