‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক সকলের জীবন’

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৪
 
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেছেন, হিংসা-বিদ্বেষ ভুলে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আদর্শ জীবন যাপন হোক পবিত্র ঈদুল আযহার শিক্ষা। পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগায় পবিত্র ঈদুল আযহার নামাজ পূর্ব এক শুভেচ্ছা বক্তব্যে আজ শনিবার এ কথা বলেন তিনি।
 
তিনি বলেন, অন্তরে পশু প্রবৃত্তি লালন করে লোক দেখানো অর্থ বিত্তের উৎসব কাম্য হতে পারে না। বন্যা দুর্গত এলাকার মানুষের কথা উল্লেখ করে আফজাল হোসেন বলেন, শেখ হাসিনার সরকার সর্বশক্তি নিয়ে  আজ মানুষের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার আমলে কোনো মানুষ না খেয়ে থাকবে না। 
 
মাওলানা মোহাম্মদ ইউসুফের পরিচালনায় ঈদের জামাতে আরো বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার মেয়র ডা. শফিকুল ইসলাম।
 
ইত্তেফাক/কেকে