বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকসহ দলটির ২৯ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পৃথক দুটি মামলায় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি আমীর হোসেনের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ বুধবার এই জামিন মঞ্জুর করেন।
গত ৩০ আগস্ট নোয়াখালীর সেনবাগ থানায় জয়নুল আবদীন ফারুকসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন আব্দুল্লাহ আল মামুন। অপরদিকে রাঙ্গামাটির কাপ্তাই থানায় করা হয় আরেকটি মামলা। এই দুটি মামলায় ২৯ জন নেতাকর্মী আত্মসমর্পণ করে হাইকোর্টে জামিন চান। আদালতে বিএনপি নেতাদের পক্ষে ব্যারিষ্টার এম. মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিষ্টার সাকিব মাহবুব শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।
ইত্তেফাক/এএম।
