গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাত রোধে আট হাজার তালবীজ রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলার শুয়াগ্রাম, কুশলা ও রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়কের দুপাশে এ সব তালবীজ রোপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান অমৃত লাল হালদার প্রমুখ।
ইত্তেফঅক/ রাজেশ
