গাছের সাথে শত্রুতা!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২৯

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা মেহগণি বাগানের ১৫টি গাছ কেটে ফেলেছে।

বুধবার গভীর রাতে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের একটি মেহগণি বাগানে এ গাছ কর্তনের ঘটনা ঘটে।

বাগানের মালিক পৌরসভার নওপাড়া মহল্লার ইজ্জত আলী প্রামানিকের ছেলে রবিউল ইসলাম জানান,  দুই বছর আগে দেড় বিঘা জমিতে মেহগণি বাগান গড়ে তুলি।
এ বাগানে প্রায় ৬শ’ গাছ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আল্লেক আলীর ছেলে নাসির উদ্দিন এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু