কামারখন্দে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৭

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৯
 
সিরাজগঞ্জের কামারখন্দে দুই বাসের সংঘর্ষে লাইজু (২৫) নামে এক নারী নিহত ও উভয় বাসের অন্তত সাত যাত্রী আহত হয়েছেন।
 
নিহত লাইজু গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চন্ডিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের উপজেলার নলকা এলাকায় এ ঘটনা ঘটে।
 
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসয়ের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রেখা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছুলে বিপরীত দিকে থেকে আসা ঢাকাগামী কেয়া পরিবহনের আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত হয় উভয় বাসের অন্তত সাত যাত্রী। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
 
ইত্তেফাক/জামান