গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথম বারের মতো জন্ম নেয়া হাতি মুক্তিরাণীর শাবকের নাম ‘বন মাধুরী’ রাখা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমান জানান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ শুক্রবার দুপুরে সাফারি পার্ক পরিদর্শনে আসেন। তিনি পার্কের বিভিন্নস্থান ঘুরে দেখেন। পরে তিনি হাতিশালায় যান। সেখানে সম্প্রতি জন্ম নেয়া হাতি শাবকটি দেখেন। পরে তার নামকরণ করেন ‘বন মাধুরী’।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বন সংরক্ষক (বন্যপ্রাণী) জাহিদুল কবির, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী) মো. জহির উদ্দিন আকন, সাফারি পার্কের প্রকল্প পরিচালক সামসুল আজম প্রমুখ।
গত ২৭ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আবদ্ধ পরিবেশে হাতি শাবকের জন্ম হয়। যা বাংলাদেশে প্রথম বার হলো।
জানা গেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে ২০১৩ সালে ৬টি বন্যহাতি এ সাফারি পার্কে আনা হয়। এদের মধ্যে দুইটি পুরুষ ও ৪টি মাদি।
ইত্তেফার/ রাজেশ
