ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে দুই হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ মনি আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। মনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী।
ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মনিকে আটকের পর তার ব্যাগে তল্লাশি করে দুই হাজার ৩৬৮ পিস ইয়াবা পাওয়া যায়।
ইত্তেফাক/ রাজেশ
