শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে রবিবার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৮
 
পবিত্র ঈদ উল আযহার ছুটি শেষে আজ রবিবার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। ওইদিন থেকেই সব একাডেমিক কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী- গত ২৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদ উল আযহার ছুটি শুরু হয়। ফলে ওইদিন থেকে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ ছিল।
 
তবে গত বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এদিকে, ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং পার্শ্ববর্তী মেসগুলোতে ফিরতে শুরু করেছেন।
 
ইত্তেফাক/এমআর