আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজ-এর কালা ই ঝিল জেলায় আজ নিরাপত্তা বাহিনীর হামলায় এক কমান্ডারসহ চার তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে সরকারী কর্মকর্তা সূত্রে বলা হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
জেলা গভর্নর আব্দুল মমিন সিনহুয়াকে বলেন, ‘নিরাপত্তা বাহিনী জেলার গৌসি গ্রামের তালেবান গোপন আস্তানায় রবিবার এই হামলা চালায়। হামলায় কুখ্যাত কমান্ডার মাওলাই ইসমাইলসহ চারজন তালেবান ঘটনাস্থলে নিহত হয়।’
হামলায় ওপর দুই তালেবান জঙ্গি আহত হয়েছে বলে কর্মকর্তা জানান। তবে তালেবানদের পক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। বাসস
ইত্তেফাক/এমআর
