ব্রেন গেম

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২০:৪২

একটা দুধের দোকানে ৩০, ৩২, ৩৬, ৩৮, ৪০ এবং ৬২ গ্যালন-এর মোট ছয় ড্রাম দুধ এবং মাঠা আছে। এর মধ্যে পাঁচ ড্রাম মাঠা এবং এক ড্রাম দুধ আছে। প্রথমে একজন ক্রেতা দুই ড্রাম মাঠা কিনল এবং পরবর্তীকালে একজন ক্রেতা প্রথম ক্রেতার দ্বিগুণ মাঠা কিনল।

বলুন তো কোন ড্রামটিতে দুধ আছে?

 

উত্তর আগামীকাল

গতকালের  উত্তর :

লোকটি বাসের দরজা দেখতে পায়নি। অর্থাত্ বাসের দরজা তার বিপরীত দিকে আছে। আর বাসের দরজা চলার পথে সব সময়ই বাম দিকে থাকে। অতএব বাসটি খ দিকে যাবে।