সংসদ অধিবেশন শুরু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৫
দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে।রবিবার বিকেল ৫টা ২৪ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়েছে।
 
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২২ আগস্ট এ অধিবেশনের আহ্বান করেন।  এটি হবে সংসদের শরৎকালীন অধিবেশন।  
 
সংসদ সচিবালয় থেকে জানা গেছে এ অধিবেশনের মেয়াদ এক সপ্তাহ থেকে ১০ দিন হতে পারে। তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।  
 
ইত্তেফাক/ইউবি