জমাতুল ইসলাম পরাগ
মরছে মানুষ প্রতিদিনই দুর্ঘটনার দুর্ঘটে
দুর্ঘটনার শেষটা বোধহয় অনেকখানি দূর বটে।
নিয়মনীতির কোনো কিছুই মানছে না কেউ এই দেশে
জ্যান্ত মানুষ ফিরছে ঘরে রক্ত মেখে লাশ বেশে।
মোটরগাড়ি হাঁকাচ্ছে কেউ ব্যস্ত ঢাকার ফুটপাতে
নাকাল মানুষ—অযাচিত হর্ন বাজানোর উত্পাতে।
যখন যাদের ইচ্ছে হলো দেয় বাজিয়ে হর্নখানা
দিনেও তারা রাতের মতন সাজছে রোজই রাতকানা।
বাসে বাসে চলছে লড়াই কে বা কারই আগে যায়
সব চালকের তীব্র ক্ষুধা, তাই তো তারা যাত্রী চায়
যাত্রী বাড়ুক টাকা আসুক নিরাপত্তা চুলোয় যাক
লাশের সংখ্যা দীর্ঘতর হচ্ছে যখন হতে থাক।
