গাড়ির সবচেয়ে বৃহৎ বাজারের দেশ চীন দেশ থেকে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি উৎপাদন ও বিক্রি নিষিদ্ধের পরিকল্পনা করেছে।
এ প্রক্রিয়া সম্পন্ন করতে ইতোমধ্যেই ‘প্রয়োজনীয় গবেষণা’ শুরু হয়েছে বলে দেশটির শিল্প উপমন্ত্রী। তবে কখন থেকে নিষিদ্ধর পরিকল্পনা কার্যকর হবে তার সুস্পষ্ট তারিখ এখনো ঠিক হয় নি।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে জিন গুওবিন বলেন, ‘গাড়ি শিল্প উন্নয়নে এই পদক্ষেপগুলো গভীর পরিবর্তন আনবে এটা নিশ্চিত।
IMG0
গতবছর চীন ২৮ মিলিয়ন গাড়ি তৈরি করে। যা বিশ্বের প্রায় তিন ভাগের এক ভাগ।
এদিকে বায়ুদূষণ ও কার্বন নি:সরণ কমাতে ২০৪০ সালের মধ্যেই ব্রিটেন ও ফ্রান্স পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি উৎপাদন ও বিক্রি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে।
চীনা মালিকানাধীন গাড়ি নির্মাতা-প্রতিষ্ঠান ভলভো বলেছে, ২০১৯ সালের জুলাই থেকে তারা তাদের নির্মিত গাড়িতে বৈদ্যুতিক মটর ব্যবহার শুরু করবে। ২০২৫ সালের মধ্যে ভলভো সারা বিশ্বে ১ মিলিয়ন বৈদ্যুতিক মটর ব্যবহৃত গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিবিসি।
ইত্তেফাক/রেজা
