পাহাড়ি ঢলে পড়ে শিশুর মৃত্যু, নিখোঁজ-১

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৯
 
হাটহাজারীতে পাহাড়ি ঢলে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু এবং অপর এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার সকালে উপজেলার মিরেরখীল সর্দার পাড়ার মুন্দরী ছড়ায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, মেয়ে বৈশাখীকে নিয়ে (১১) মাদ্রাসায় যাচ্ছিলেন মা কোহিনুর আক্তার। তাদের সঙ্গে ছিল অপর শিশু শিক্ষার্থী লিজা(১২)। তারা সবাই পাহাড়ি ঢলের স্রোতে পড়ে যান।
 
পরে কোহিনুরকে জীবিত এবং বৈশাখীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে লিজা নিখোঁজ রয়েছে।
 
বৈশাখী ওই এলাকার লোকমান হোসেনের মেয়ে।
 
ইত্তেফাক/ আরকেজি