যুদ্ধ চলছে এমন সময় খানিকটা ফুরসত পেয়ে দুই যোদ্ধা গল্প করছে—
—তুমি আর্মিতে ঢুকলে কেন?
—কারণ আমি বিয়ে করিনি, অর্থাত্ আমার কোনো পরিবার নেই এবং আমি যুদ্ধ ভালোবাসি তাই। তুমি কেন ঢুকলে?
—কারণ আমি বিবাহিত, অর্থাত্ আমার একটি স্ত্রী আছে এবং আমি শান্তিতে থাকতে পছন্দ করি তাই সরাসরি যুদ্ধে নাম লিখিয়েছি।
