ক্যাবল কাটা কিংবা ঝড়-বৃষ্টির ফলে ইন্টারনেটবিহীন থাকতে হয় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের। কারণ, বাংলাদেশে এই প্রথম ভূগর্ভস্থ ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে বাসা-বাড়ি ও অফিস গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০০ এমবিপিএস ইন্টারনেট সেবা চালু হয়েছে। ইন্টারনেট, ফোন ও আইপিটিভি (ট্রিপল প্লে) এর মাধ্যমে এই সেবাটি দিচ্ছে আইসিসি কমিউনিকেশন লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান আইসিসি ফিওস (http://iccfios.net)।
বাসা-বাড়ির গ্রাহকরা মাত্র ৯৯৯ টাকায় ১৫ এমবিপিএস, ২ হাজার টাকায় ৩০ এমবিপিএস, ২ হাজার ৯শ’ টাকায় ৫০ এমবিপিএস, ৩ হাজার ৯শ’ টাকায় ৭৫ এমবিপিএস ও ৪ হাজার ৯শ’ টাকায় ১০০ এমবিপিএস সেবা নিতে পারবেন। নির্ধারিত প্যাকেজে টকটাইম ও সেট-আপ বক্সসহ বিনামূল্যে একমাসের আইপিটিভি সেবা পাবেন গ্রাহকরা।
সকল সংযোগেই বিনামূল্যে ফাইবার অপটিক মডেম সরবরাহ করা হবে। এক অথবা দুই বছরের চুক্তিতে থাকছে বিশেষ মূল্যছাড়। রয়েছে অনলাইন বিলিং ও ২৪ ঘণ্টা গ্রাহক সেবা।
এ বিষয়ে আইসিসি কমিউনিকেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার আতিকুর রহমান বলেন, ‘ব্রডব্যান্ড ব্যবহারকারীদের মধ্যে ঝড়, বৃষ্টিসহ নানা কারণে ক্যাবল কেটে গিয়ে ইন্টারনেটবিহীন থাকার দুশ্চিন্তা থাকে। এই দুশ্চিন্তা থেকে গ্রাহকদের দূরে রাখতে আইসিসি ফিওস তৈরি করেছে ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) ফাইবার অপটিক নেটওয়ার্ক। প্রাথমিকভাবে রাজধানীর গুলশান এলাকায় এই নেটওয়ার্ক তৈরি করে সেবা প্রদান করা হচ্ছে। শিগগিরই এই নেটওয়ার্ক সারাদেশে সম্প্রসারিত হবে।’
