দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন সোমবার বিকেল ৫টা ৯মিনিটে পুনরায় শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছেন।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেন। এটি সংসদের শরৎকালীন অধিবেশন।
সংসদ সচিবালয় থেকে জানা গেছে, দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৫ কার্য দিবস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সংসদ ভবনে সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটির সপ্তদশ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইত্তেফাক/ইউবি
