তারকা বচন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:০২

 

‘আপাতত নাটকে অভিনয়ে ফিরছি না। এ নিয়ে কারো সঙ্গে কোনো কথাও হয়নি এখন পর্যন্ত। অনেকেই নাটকে অভিনয়ের জন্য যোগাযোগ করেন, প্রস্তাব দেন।

কিন্তু আমি ইদানীং চিত্রশিল্প সম্পর্কিত কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকছি। এছাড়া আগামী ঈদের জন্য নাটক লেখার সম্ভাবনা আছে। ব্যস্ত সময়সূচি সমন্বয় করতে পারলে এ কাজটি করা হতে পারে। তবে বেশ কয়েকটি নাটকের গল্প মাথায় ঘুরছে। এরমধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে দুটি নাটক লেখার বিষয় চূড়ান্ত। যেকোনো সময় নাটকদুটি লিপিবদ্ধ করব।’

 

নাটকে অনিয়মিত ও ঈদে নাটক লেখা প্রসঙ্গে

অভিনেত্রী বিপাশা হায়াত