- গতকাল এফডিসিতে প্রয়াত অভিনেতা টেলি সামাদের জানাজায় চলচ্চিত্রের কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। সেখানে গণমাধ্যমের সামনে কথা বলেন তার মেয়ে সোহেলি সামাদ কাকলী।
- গতকাল এফডিসিতে দুপুর সাড়ে ১২টায় টেলি সামাদের চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জানাজায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য সচিব আব্দুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আকবর পাঠান ফারুক, আলমগীর, জায়েদ খান, মুশফিকুর রহমান গুলজার, অমিত হাসান, সম্রাট, আলীরাজ, ফকির আলমগীরসহ অনেকে।
- টেলি সামাদের লাশ এফডিসিতে আনা হলে সেখানে ফুল দিয়ে শেষ বিদায় জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, চিত্রনায়ক আলমগীর, সংগীতশিল্পী ফকির আলমগীরসহ অনেকে।
- দীর্ঘদিনের পথচলার সঙ্গী টেলি সামাদকে শেষ বিদায় জানাতে গতকাল এফডিসিতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের কলাকুশলীরা
