সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক মৎস্য ঘের ব্যাবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে আশাশুনি উপজেলার কাঁদাকাটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন কাঁদাকাটি গ্রামের মোক্তার আলির ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মৎস্য ঘের ব্যাবসায়ী জাহাঙ্গীর বৃষ্টির সময় তার নিজ ঘেরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আশাশুনি থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
