ভেনিজুয়েলায় বন্দুকযুদ্ধে ১১ জন নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৫
 
ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলে সৈন্যদের সাথে বন্দুকযুদ্ধে ১১জন নিহত হয়েছেন। সেখানে স্বর্ণ খনির নিয়ন্ত্রণ নিয়ে সংঘবদ্ধ একাধিক চক্রের মধ্যে বিরোধের জের ধরে এ বন্দুকযুদ্ধ হয়। সোমবার জাতীয় প্রসিকিউটরের দফতর একথা জানায়।
 
দফতরের এক বিবৃতিতে বলা হয়, এ এলাকায় সশস্ত্র একটি গ্রুপের আকস্মিক উদয় হওয়ার খবরের পর তুমারামো শহরে রবিবার টহলের সময় সৈন্যদের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়। বিবৃতিতে বলা হয়, এতে ১১জন নিহত ও এক সেনা কর্মকর্তা আহত হয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
 
উল্লেখ্য, গত আগস্ট মাসের ১৪ তারিখে এল কালাও শহরের কাছে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সন্দেহজনক একটি সংঘবদ্ধ চক্রের মধ্যে একই ধরণের সংঘর্ষে আটজন প্রাণ হারায়। -এএফপি/বাসস।
 
ইত্তেফাক/জামান