ছোট ছেলের জন্মদিনে ফুরফুরে মেসি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩২
লা লিগায় প্রথম তিন ম্যাচে পাঁচ গোল করে মৌসুমে উড়ন্ত সূচনার আভাস দিচ্ছেন মেসি। গত শনিবার এস্পানিওলের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। মাঠে যখন দুর্দান্ত সময় কাটছে তখনও পরিবার থেকে বিচ্ছিন্ন নন আর্জেন্টাইন তারকা। নিজের ছোট ছেলে মাতেও’র দ্বিতীয় জন্মদিনে স্ত্রী-সন্তানসহ ফুরফুরে সময় কাটাচ্ছেন।
 
গত জুলাই মাসে বান্ধবী আন্তানেল্লা রোকুজ্জার সঙ্গে বিয়ের কাজটা সেরে নিয়েছিলেন মেসি। মেসি দম্পতির বিয়ের পর এটি তার কোনো ছেলের প্রথম জন্মদিন পালন করলেন। স্ত্রী আন্তানেল্লা রোকুজ্জো ও বড় ছেলে থিয়াগোকে নিয়ে ছোট ছেলের জন্মদিন পালন করেন।
IMG0
পারিবারিক পরিবেশে জন্মদিনের উতসব পালন করেন মেসি| বেলুন ও শিশুদের খেলা পুতুলে ঘেরা ছিল আয়োজন। আর সেই উদযাপনের ছবি নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন ‘সুন্দর শুভ জন্মদিন! আমি আমার জীবনকে ভালবাসি!’
 
ইত্তেফাক/কেআই