চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের প্রথম পরীক্ষা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৯
বার্সেলোনা থেকে রেকর্ড গড়া দামে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) গিয়েছেন নেইমার। এরপরই ফ্রান্সের তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপেকে ধারে নিয়েছে মৌসুমের জন্য। সেটিও দ্বিতীয় সর্বোচ্চ অর্থ ব্যয়ে। কাতারের মালিকানা ভিত্তিক এই ক্লাবটি তাই দলবদলের আলোচনায় সবাইকে ছাপিয়ে গেছে।
IMG0
দলবদলে বিপুল অর্থ ব্যয়ের ফল লিগ-ওয়ানে পেতে শুরু করেছে পিএসজি। তবে নেইমার-এমবাপেকে পিএসজি নিয়েছে মূলত চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে। ইউরোপ সেরা ক্লাবগুলোর এই লড়াইতে দলটিকে প্রথম পরীক্ষা দিতে হবে স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে। আজ মঙ্গলবার রাত পৌনে একটায় সেল্টিকের মাঠে হবে এই ম্যাচ।
 
গত মৌসুমে নেইমারের সাবেক ক্লাব বার্সার কাছে শেষ ষোলোতে দুই লেগ মিলে ৬-৫ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল পিএসজি। এবার সেই বেদনাটা ভুলে যেতে চায় দলটি। নেইমার ও এমবাপের মতো প্রতিভাবান খেলোয়াড় যুক্ত হওয়ায় আশাবাদী পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। নিজের জাতীয় দলের সতীর্থ নেইমারকে নিয়ে দারুণ আশাবাদী তিনি।
IMG1
সিলভা বলেন, ‘আমরা ইতোমধ্যে গত বছরের কথা ভুলে গেছি। নেইমার ও এমবাপে তাদের দুর্দান্ত প্রতিভা নিয়ে এখানে এসেছে। অনুশীলনে নেইমারের গতি প্রায় অপ্রতিরোধ্য। যা ক্লেটিকের বিপক্ষে আমাদের আক্রমণভাগকে অনেক বেশি শক্তিশালী করবে। এই ক্লাবে আসার আগেই আমি তাকে ইতিবাচক ও নেতিবাচক দুদিকই বিশ্লেষণ করেছি। কিন্তু তার ‍বুদ্ধিমত্তা ও প্রতিভাই তাকে আমাদের মাঝে নিয়ে এসেছে।’
 
ইত্তেফাক/কেআই