বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রোটিয়া দলে পরিবর্তন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৬
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশে একটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে লন্ডউইসা জুমা নিজেকে প্রত্যাহার করে নেন। তার পরিবর্তে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের উইকেরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকে দলে অন্তর্ভুক্ত হয়েছেন।
 
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক মণ্ডলীর আহ্বায়ক লিন্ডা জোনদি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলা একজন ক্রিকেটারের জন্য এটা ভাল একটা সুযোগ ও দুর্দান্ত এক অভিজ্ঞতা।’ আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর উইলোমুরের সাহারা পার্কে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।  
 
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ : এইডেন মারক্রাম (অধিনায়ক), তালাদি বোকাকো, ম্যাথু ব্রিটজকে, ওখুলি কেলে, ম্যাথু ক্রিশ্চেনসেন, মাইকেল কোহেন, আইস্যাক দিকগালে, জুবায়ের হামসা, হেনরিক ক্লাসেন মাইগেল প্রিটোরিয়াস, ইয়াসি ভ্যালি, শাওন ভন বার্গ।  
 
ইত্তেফাক/কেআই