কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজ অফিসিয়াল অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। টুইটারে নবাগত সন্তানকে কোলে নিয়ে দেওয়া ছবি পোস্ট করে ক্যাপশনে আমির লিখেছেন, ‘আল্লাহ রহমত করেছেন, শুকর আলহামদুলিল্লাহ।’
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এর আগেই বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়ান আমির। স্পট ফিক্সিংয়ের শাস্তি শেষে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় আমিরের। দীর্ঘ পাঁচ বছরের বিরতির পরও আমির ক্রিকেটে নিজের নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কাউন্টির দল এসেক্সের হয়ে চলমান মৌসুমে খেলতে নামেন আমির। এরপর আর দেশে ফিরেননি তিনি। বিশ্ব একাদশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় তিনি আর দেশে ফেরেননি। এখন কন্যা সন্তানের বাবা হওয়ার পর আরও কিছুদিন ইংল্যান্ডে থাকবেন আমির।
ইত্তেফাক/কেআই
