অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ‘হোম’ আরব আমিরাতে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে পাকিস্তানে সমালোচনার শেষ নেই। খোদ দেশটির প্রধানমন্ত্রী, সাবেক অধিনায়ক ইমরান খান ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এই ফলাফলে; কিন্তু পাকিস্তানের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার বলছেন, তিনি দলের ব্যাটিংয়ের যে উন্নতি হয়েছে, তাতে খুশি। বিশেষ করে তরুণ কয়েক জন ব্যাটসম্যান এই সিরিজে সেঞ্চুরি পেয়েছেন এবং বড়ো ইনিংস খেলেছেন। ফ্লাওয়ার বলেছেন, এতজন সিনিয়র না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতাটা সবসময়ই কঠিন; কিন্তু এর মধ্যেও তরুণদের উন্নতি নজর কেড়েছে তার, ‘আমরা যে কয়েক জন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলাম, তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতাটা অবশ্যই কঠিন ছিলো।’ ফ্লাওয়ার সিরিজে পাঁচ সেঞ্চুরি করা তিন ব্যাটসম্যানের প্রশংসা করেছেন।
