জামালপুরে সরকারি স্কুলের শিক্ষকদের অবস্থান কর্মসূচি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৮
 
সাত দফা বাস্তবায়নের দাবিতে জামালপুরে মঙ্গলবার দুপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।
 
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেজবাহাদুর ইসলাম, সহকারী শিক্ষক মেজবাহ উল হকসহ অন্যান্য শিক্ষকরা অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
 
ইত্তেফাক/ আরকেজি