কাতালান স্বাধীন হোক চান না নাদাল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৯
ক’দিন আগেই ইউএস ওপেন জিতেছেন রাফায়েল নাদাল। বিশ্ব গণমাধ্যমে এ নিয়ে ঝড় না থামতেই নতুনভাবে আলোচনায় আসলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই স্প্যানিশ টেনিস তারকা। তবে এটা খেলা নিয়ে রাজনৈতিক ইস্যুতে মুখ খুলেছেন তিনি। স্পেন থেকে কাতালানদের স্বাধীনতার জন্য আগামী ১ অক্টোবর আয়োজিত গণভোটের সমালোচনা করেছেন নাদাল।
 
নাদালের সঙ্গে কাতালানের একটা গভীর সম্পর্ক বিদ্যমান। মালোর্কার বেলিয়ারিক আইল্যান্ডে তিনি বেড়ে ওঠেছেন। চলতি বছর বার্সেলোনা ওপেনের সময় রয়্যাল টেনিস ক্লাব সেন্টার কোর্টের নামকরণ করেছে রাফায়েল নাদাল কোর্ট নামে।  
 
সেই কাতালানকে স্পেন থেকে বিচ্ছিন্ন ভাবতেই পারছেন না নাদাল। স্প্যানিশ সংবাদপত্র এল-মুনডোকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমি কাতালানকে খুব কাছের ভাবি। আবার একইসঙ্গে আমি নিজেকে স্প্যানিশও ভাবি। কাতালানিয়াকে বাদ দিয়ে আমি স্পেনকে ভাবতে পারি না। আমি এর বাইরে কিছু দেখতেও চাই না। আমি মনে করি আমরা একসঙ্গে থাকতে থাকতে ও একে অপরকে অনুধাবন করতে সক্ষম হবো। এটা নিশ্চিত বিচ্ছিন্ন হওয়ার চেয়ে একত্রে আমরা অনেক শক্তিশালী। আমার মত হচ্ছে কাতালানের সঙ্গে স্পেন এবং স্পেনের সঙ্গে কাতালানিয়া এটাই সবচেয়ে ভাল।’
 
ইত্তেফাক/কেআই