বাবর ঝড়ে পাকিস্তানের সংগ্রহ ১৯৭ রান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৫
বিশ্ব একাদশের বিপক্ষে ৫ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে বাবর আজমের ঝড়ো ব্যাটিংয়ে এ রান সংগ্রহ করে দলটি।  
 
মাত্র ৮ রানে ফখর জামানের উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে এরপর আহমেদ শেহজাদ ও বাবর আজমের ব্যাটে প্রতিরোধ গড়ে পাকিস্তান। এই দুজন ৮১ বলে ১২২ রানের দুর্দান্ত এক জুটি গড়েন| এরপর আহমেদ শেহজাদ (৩৯) আউট হন| বাবর আজমও সাজঘরে ফিরে যান এরপর। আউট হওয়ার আগে বাবর ৫২ বলে ১০ চার ও দুই ছক্কার মারে করেন ৮৬ রান।
 
তিন উইকেট হারানো পাকিস্তানকে তখন পথ দেখান শোয়েব মালিক। ২০ বলে চারটি চার ও দুটি ছক্কার মারে করেন ৩০ রান। আর মাত্র চার বল খেলে ১৫ রানে ঝড়ো ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম। দুই ছক্কার মারে এ রান করেন তিনি। সেই সুবাদে পাকিস্তান ১৯৭ রানের বড় স্কোর গড়তে সক্ষম হয়। বিশ্ব একাদশের হয়ে থিসারা পেরেরা দুটি এবং মরনে মরকেল, বেন কাটিং ও ইমরান তাহির একটি করে উইকেট নেন।
 
ইত্তেফাক/কেআই