লেখা মুহাম্মাদ শরিফুজ্জামান
আঁকা রবিউল ইসলাম সুমন
কীরে, মন খারাপ কেন?
সপ্তাহখানেক আগে ফেসবুকে ‘অ্যাঞ্জেল দীপিকা’ নামের একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। এ ক’দিনের প্রেমে, হাজার দশেক টাকা বিকাশও করে দিয়েছি। গতকাল জানলাম, সেটা ফেইক আইডি!
আজ ফেসবুকে একটা মেয়ের সাথে প্রেম হলো। আহা, কী শান্তি!
ওরে হতচ্ছাড়া, তুই যাকে তোর প্রেমিকা ভাবছিস সেটা হলো আমার ফেইক আইডি।
ভাই, তোর এতগুলো ফেইক আইডি কেন? ফেইক আইডিগুলো দিয়ে তুই কি কোনো ছেলের সাথে প্রেম করছিস?
আরে না। এই আইডিগুলো দিয়ে আমি আমার পোস্টে লাইক-কমেন্ট করি। ইদানীং আমি খুব লাইক-কমেন্ট স্বল্পতায় ভুগছি!
