ভূঞাপুরে উত্ত্যক্তের দায়ে যুবকের অর্থদণ্ড

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৯
 
টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে হায়দার (২২) নামে এক যুবককে বুধবার অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন। দণ্ডপ্রাপ্ত হায়দার উপজেলার পলশিয়া গ্রামের জিন্নত আলীর ছেলে।
 
ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক টিটু চৌধুরী জানান, উপজেলার পলশিয়ার মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে পলশিয়া গ্রামের জিন্নত আলীর ছেলে হায়দার প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। উত্ত্যক্তের বিষয়টি ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও পরবর্তীকালে ওই স্কুলছাত্রীকে হয়রানি বন্ধে মুচলেকা নেয়া হয়।
 
ইত্তেফাক/জামান