মার্কোস রাশফোর্ড একের পর এক জন্ম দিয়ে যাচ্ছেন রুপকথার। ইংলিশ ফুটবলে সাম্প্রতিক সময়ে এমন বিস্ময় খোঁজে পাওযা দুষ্কর। মাত্র ১৯ বছর বয়সেই ফুটবলে একের পর এক জাদু দেখিয়ে যাচ্ছেন। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকেও সেই ধারা অব্যাহত রাখলেন।
দলটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, লিগ কাপ এবং ইউরোপা লিগের অভিষেকে গোল করেছেন রাশফোর্ড| শুধু ক্লাব নয় জাতীয় দলেও অভিষেক বিষ্ময় দেখিয়ে যাচ্ছেন তিনি। গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে গোল করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জনে দলকে সহায়তা করেন। জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেকে গোল করেছেন তিনি।
IMG0
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপার্বের প্রথম ম্যাচে ম্যানইউ জিতেছে ৩-০ গোলে। একটি করে গোল করেন মারওয়ান ফেলাইনি ও রামুলু লুকাকু। এ গ্রুপের অপর ম্যাচে সিএসকেএ মস্কো ২-১ গোলে হারায় বেনফিকাকে। এতে সিএসকেএ মস্কোর সমান তিন পয়েন্ট অর্জন হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপে শীর্ষস্থান নিয়ে যাত্রা শুরু করল ম্যানইউ।
ইত্তেফাক/কেআই
