লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আব্দুল কুদ্দুস (৩০) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তিনি পাটগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের আব্দুল্লাহর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কুদ্দুস অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। অবৈধভাবে প্রবেশ করায় তাকে আটক করে বিএসএফ। পরে তার নামে মামলা দিয়ে ভারতের মেকলিগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাংলাদেশিকে ফেরতের জন্য পত্র দেয়া হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
