পপুলার লাইফ জাতীয় ভলিবল

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:৪০

 স্পোর্টস রিপোর্টার

শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে পুলার লাইফ ইনস্যুরেন্স চতুর্থ উন্মুক্ত মহিলা ভলিবল গতকাল শুরু হয়েছে। আনসার পুলিশ ও কিশোরগঞ্জকে, পুলিশ ভিকারুন নিসাকে, কোয়ান্টাম ফাউন্ডেশন নারায়াণগঞ্জ জেলাকে হারিয়েছে। উদ্বোধনী খেলায় ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের অতিরিক্ত এমডি বিএম সওকত আলী। মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান পুলিশের এসপি সৈয়দ জান্নাত আরা, সম্পাদক নিবেদিতা দাসসহ অন্যান্য কর্মকর্তা।