লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:১১
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নবনির্বাচিত লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
 
পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী আজ বুধবার এক অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যানকে এই শপথ বাক্য পাঠ করান।
 
সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক।
 
এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং লক্ষ্মীপুরের সংসদ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
মো. শাহজাহান লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পুনঃনির্বাচনে জয়লাভ করেন। এ বছরের ১৪ জুলাই লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামসুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়। -বাসস
 
ইত্তেফাক/কেকে