ব্রত রায়
মানুষটি সত্, ত্যাগী বলে সবাই করে মান্যি
যা দিয়েছেন তার বদলে কিছুই তিনি চাননি
এইভাবে তো গেল চলে অনেক বছর দিনই
এবার নাকি চেয়েছিলেন নমিনেশন তিনি
অর্থকড়ির জোর নেই তার তাই তো সেটা পাননি!
রাজনীতি তো করে মানুষ পদক্ষমতার জন্যে
গাছ লাগাবেন তিনি এবং ফলটি খাবে অন্যে?
বঞ্চনা আর অভিমানে নিলেন তিনি ছুটি
পারিবারিক ব্যবসাতে তার ভাত জুটে যায় দুটি
নেই তিনি আর নির্বাচনের ব্যস্ত জনারণ্যে!
