ম্যানসিটির বড় জয়, নাপোলির হার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৯
জন স্টোনসের জোড়া গোলে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তার সঙ্গে সার্জিও আগুয়েরো ও গ্যাব্রিয়েল জেসাস মিলে ফেয়েনুরডকে ৪-০ গোলে হারিয়েছে এই ইংলিশ জায়ান্ট। তবে গ্রুপের অপর খেলায় শাখতার দানেৎস্কের কাছে ২-১ গোলে হেরে গেছে নাপোলি|
IMG0
এতে গ্রুপপর্বের প্রথম খেলা শেষে ‘এফ’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত হয়েছে ম্যানসিটির। সমান তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে এই গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি।
IMG1
বুধবার রাতে খেলা শুরুর মাত্র দুই মিনিটের মধ্যে এই ম্যাচে স্টোনস ম্যানসিটির পক্ষে গোলের সূচনা করেন। ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। ২৫ মিনিটে জেসাসের গোলে প্রথমার্ধেই আরো একদফা এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে স্টোনস আরেক গোল করলে শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ম্যানসিটি।
 
ইত্তেফাক/কেআই