বালাগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন আটক

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:৫৭

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

বালাগঞ্জে ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিনকে নিজ ঘরে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের এক আত্মীয়কে আটক করা হয়েছে। পুলিশের হাতে আটক ইসলাম উদ্দিন (৩৫) উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি গ্রামের মজম্মিল আলীর ছেলে। তিনি নিহত শাহাব উদ্দিনের পিতা ও মামলার বাদী সুরমান আলীর মামাতো ভাই বলে জানা গেছে। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান জানান, ঘটনার পর থেকে আটক ইসলাম উদ্দিনের গতিবিধি লক্ষ্য করা হয়। শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে শনিবার বিকালের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।