‘নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা ইস্যুতে একমত হয়েছে’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪২
যোগাযোগ ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রথমবারের মত রোহিঙ্গা ইস্যুতে একমত হয়েছে। শরণার্থীদের চাপ সামলানো বড় চ্যালেনঞ্জ। সতর্কতার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলা করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, আশা করি চীনকে আমরা পাশে পাবো। 
 
আজ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে ধানমন্ডীতে রোহিঙ্গ ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়ে দিয়েছেন ভারত পাশে থাকবে এ ব্যাপারে। এছাড়া মিত্র দেশগুলো পাশে রয়েছে।
 
ইত্তেফাক/এমআই