রোহিঙ্গাদের জন্য দোয়া চাইলেন আমলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩১
রোহিঙ্গাসহ বিশ্বের সব নিপীড়ত মানুষের জন্য সবার কাছে দোয়া চাইলেন দক্ষিণ আফ্রিকার ড্যাশিং ব্যাটসম্যান হাশিম আমলা। শুক্রবার জুমআর নামাজের আগে টুইটারে নিজ অ্যাকাউন্টে টুইট করে এই দোয়া চান।
 
বিশ্ব একাদশের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন আমলা। সেখান থেকেই এই টুইট করেন তিনি। একজন অজানা ব্যক্তিকে উদ্বৃত করে আমলা লিখেছেন, ‘যারা দয়ালু তারাই মহৎ লোক।’ আসুন মানুষের প্রতি দয়ালু হই। রোহিঙ্গাসহ বিশ্বের সব নিপীড়িত মানুষের জন্য দোয়া করুন।
IMG0
পাকিস্তান সফরে বিশ্ব একাদশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছে। যার একটিতে পাকিস্তান ও একটিতে বিশ্ব একাদশ জয় পেয়েছে। দুটি ম্যাচেই বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ছিলেন হাশিম আমলা।
 
ইত্তেফাক/কেআই