বাকৃবিতে দেশের প্রথম কৃষি বিতর্ক উৎসব শুরু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৯
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের প্রথম কৃষি বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শুক্রবার সকাল ১০টার দিকে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের  (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ ।
 
IMG0
উদ্বোধনের পরে র‌্যালি বের করা হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয় র‌্যালিটি। এরপর  সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
IMG1
 
বিতর্ক উৎসবে বাকৃবিসহ কৃষি ভিত্তিক সরকারি ও বেসরকারি মোট ১০টি বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করেছে। দুদিন ব্যাপী ওই বিতর্ক উৎসবের আয়োজন করেছে বাকৃবি ডিবেটিং সংঘ (বাউডিএস)।
 
 
ইত্তেফাক/ আরকেজি