বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নেই ফিল্যান্ডার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৮
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডার। দেশটির ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে চার দিনের ম্যাচে গতকাল কেপ কোবরাসের হয়ে মাঠে নামার কথা থাকলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) পেসার ফিল্যান্ডারকে মাঠে নামতে দেয়নি।
 
গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের পর আর কোন প্রকার ক্রিকেট খেলেননি ফিল্যান্ডার। তাই বাংলাদেশ সিরিজের আগে প্রথম শ্রেণির ম্যাচে তাকে খেলানোর পরিকল্পনা ছিল সিএসএ’র। আন্তর্জাতিক মৌসুম শুরুর আগে জাতীয় দলের সকল খেলোয়াড়কেই ঘরোয়া চার দিনের ম্যাচে খেলানোর কথা জানিয়েছিলেন প্রোটিয়াদের নতুন কোচ ওটিস গিবসন।
 
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মেডিকেল কমিটির প্রধান ড. শুইব মানজরা বলেন, ‘ফিলান্ডারের ফেরার জন্য আমরা প্রথম ম্যাচ টার্গেট করিনি। আমাদের লক্ষ্য ফিরান্ডারকে দ্বিতীয় ম্যাচে মাঠে নামানো।’ এদিকে ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজে টেস্টে ফিরতে পারছেন না দলের অন্যতম সেরা পেসার ডেল স্টেইনও।
 
ইত্তেফাক/কেআই