চাঁপাইনবাবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:০৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশের জমি উদ্ধারে রবিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। জেলা শহরের অকট্রয় মোড় হতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, সড়ক ও জনপথ বিভাগের মহাসড়কের দুই পাশে বিভিন্ন ধরনের দোকান গড়ে ওঠায় যানবাহন চলাচল ব্যাহত ও সৃষ্টি হচ্ছে যানজট। তাই সেসব অবৈধ দোকানসহ সড়কের দুই পাশের সকল স্থাপনা উচ্ছেদ করা হয়।